২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের ইমামতিতে ডিএসইতে নামাজ

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর এক বৈঠকের ফাঁকে বুধবার মাগরিবের নামাজে ইমামতি করেন সালমান এফ রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)-এর এক বৈঠকের ফাঁকে বুধবার মাগরিবের নামাজে ইমামতি করেন সালমান এফ রহমান। সভাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই-এর পরিচালনা পর্ষদ বুধবার বিকেল সোয়া চারটায় এক বৈঠকে বসে। দীর্ঘ বৈঠকের ফাঁকে মাগরিবের নামাজের সময় হলে পর্ষদ সদস্যরা নামাজ পড়তে বের হন। সভাকক্ষের পাশেই ডিএসই পরিচালক সালমান এফ রহমানের ইমামতিত্বে মাগরিবের নামাজ আদায় করেন তারা। নামাজের বিরতির জন্য বের হয়ে ডিএসই সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক আব্দুল হক সেখানে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "আপনারা এখানে বসবেন না। অন্য রুমে গিয়ে বসেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জিএনএ/১৮৫৬ ঘ.