ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণার দুদিন পর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ার ক্রেতাশূন্য হয়ে পড়েছে। লভ্যাংশ ঘোষণার দিন থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম পড়ছে।
বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখা যায় আইসিবির শেয়ারের কোনো ক্রেতা নেই। সার্কিট ব্রেকারের (দাম বাড়া ও কমার সর্বোচ্চ সীমা) সর্বনিু সীমায় বিক্রেতারা দাম বসিয়ে রেখেছেন।
বুধবার ৪ দশমিক ৯১ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয়েছে ৩২৬৯ টাকা ৭৫ পয়সায়।
সোয়া ২টা পর্যন্ত মোট ৮০০টি শেয়ার লেনদেন হয়েছে। ৩ হাজার ২৬৮টাকা থেকে ৩ হাজার ৩৬৫ টাকার মধ্যে লেনদেন হয়েছে।
জুন ২০১১ সমাপ্ত বছরে সোমবার শেয়াহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে সরকারি প্রতিষ্ঠান আইসিসি।
প্রতিষ্ঠানটি গত বছরে কর পরবর্তী মুনাফা দেখিয়েছে ৩৮৫ কোটি টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩১ টাকা ৬২ পয়সা।
আইসিবির লভ্যাংশ্যের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। বার্ষিক সাধারণ সভা হবে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন মিলনায়তনে ২২ অক্টোবর।
লভ্যাংশ ঘোষণার দিনে ১২ টা ৩৪ মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৫ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়ায় ৩৪০০ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪৩০ ঘ.
bdnews24