২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের পরও পুঁজিবাজারে নিম্নগতি

পুঁজিবাজার চাঙা করতে বাংলাদেশ ব্যাংকের দুটি সিদ্ধান্তেও সূচকের পতন রোধ করা যায়নি। সকালে ইতিবাচকভাবেই দিন শুরু করলেও দিন শেষে গতদিনের চেয়ে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ পুঁজিবাজার চাঙা করতে বাংলাদেশ ব্যাংকের দুটি সিদ্ধান্তেও সূচকের পতন রোধ করা যায়নি। সকালে ইতিবাচকভাবেই দিন শুরু করলেও দিন শেষে গতদিনের চেয়ে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসই সাধারণ মূল্যসুচকে যোগ হয় ১০১ পয়েন্ট। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধগতি কিছুটা কমতে থাকে। লেনদেন শেষে গতদিনের চেয়ে সাধারণ সূচক কমে ৩১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৩৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। ডিএসইতে দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ১৭৬ টির। বদলায়নি ১০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সোমবার সাধারণ বিনিয়োগকারীদের বিক্ষোভের মধ্যে খবর আসে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য আরো এক বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর বিকেলে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের জন্য এক বছর বাড়ানোর সুযোগ দেওয়ার খবরে গতকালই ঘুরে দাঁড়িয়েছিল দুই পুঁজিবাজার। দিনশেষে সাধারণ যোগ হয়ছিল মূল্যসূচকে ৪০ পয়েন্ট । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এসইউ/১৫৩২ঘ.