২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিবির লভ্যাংশ প্রস্তাব

শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ স্টক এবং ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। জুন ২০১১ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রতিষ্ঠান গত বছরে কর পরবর্তী মুনাফা দেখিয়েছে ৩৮৫ কোটি টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২১ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩১ টাকা ৬২ পয়সা। আইসিবির লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর। বার্ষিক সাধারণ সভা হবে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন মিলনায়তনে ২২ অক্টোবর। লভ্যাংশ ঘোষণার দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে ১২টা ৩৪ মিনিটে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ৫ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪০০ টাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১২৫০ ঘ.