২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে এপ্রিলে শেয়ারবাজার মেলা

প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের আকৃষ্ট করতে লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শেয়ারবাজার মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 05:15 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের আকৃষ্ট করতে লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শেয়ারবাজার মেলা। মঙ্গলবার বিকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান আগামী বছর ১৫ থেকে ১৭ এপ্রিল পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে অবস্থিত ওয়াটার লিলি বিজনেস সেন্টারে মেলাটি হবে। নন্দন গ্র“প অফ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ও লন্ডন প্রবাসী সৈয়দ বেলাল আহমেদ জানান, প্রথম শেয়ার বাজার মেলাটি এ বছর মার্চ মাসে অনুষ্ঠিত হয়। প্রথম মেলাটিতে প্রায় ৩৫টি দেশীয় আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছিল- এ তথ্য জানিয়ে তিনি বলেন, “সে মেলার পরে অনেক প্রবাসী ও বিদেশি বিনিয়োগ হয়। কেবল একটি ব্যক্তিগত উদ্যোগেই ১০০ কোটি টাকার বিনিয়োগ দেশে এসেছিল।” এক হাজারের বেশি প্রবাসী এ মেলার পর দেশে বিনিয়োগের জন্য বিও একাউন্ট খোলেন বলে জানান তিনি। সম্মেলনে আয়োজকরা বিদেশি ও প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে এসইসি ঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানান। গত ২৩ নভেম্বর এসইসি এক ঘোষণায় বিদেশি বিনিয়োগের জন্য নানা ধরণের সুযোগ করে দেওয়ার কথা জানায়। এর মধ্যে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদেশি ব্রোকারেজ ফার্মকে প্রদেয় কমিশন ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল সাপেক্ষে দ্রুত পাঠানোর অনুমতি, বিদেশি প্রাতিষ্ঠানিক ও অনিবাসী বাংলাদেশিদের পুঁজিবাজারে বিনিয়োগ থেকে অর্জিত লাভের ওপর আরোপিত ১০ শতাংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রত্যাহার ইত্যাদি উল্লেখযোগ্য। প্রবাসী বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউজ স্টক এন্ড সিকিউরিটি লিঙ্কওয়ে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এস কবীর সংবাদ সম্মেলনে বলেন, “এশীয় পুঁজিবাজারগুলোতে স্থিতিশীলতা তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী এখন এসব বাজারের প্রতি আকৃষ্ট হচ্ছে।” যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া কোম্পানি কারি লাইফ ইভেন্টস এই মেলা আয়োজন করছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার মেলায় ৬০টি স্টলে প্রদর্শনীর পাশাপাশি সেমিনার, সম্ভাব্য বিনিয়োগকারী ও প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে নেটওয়ার্কিং ইভনিং, গালা ডিনার আয়োজন করা হবে। এছাড়া লন্ডনভিত্তিক বাংলা পত্রিকা, সাময়িকী ও টিভি চ্যানেলগুলোতে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড়কৃত মূল্যে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ থাকবে। মেলার স্টলের জন্য নিবন্ধন করা যাবে এই ওয়েবসাইটে: িি.িপধঢ়রঃধষসধৎশবঃভধরৎ.পড়.ঁশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএইচ/পিডি/২৩০৯ ঘ.