২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের প্রথম দিনে সূচক কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনে সাধারণ সূচক কমেছে ৭৭ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার দিন ঊর্ধ্বগতির পর সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সাধারণ সূচক কমেছে ঢাকার পুঁজিবাজারে। সোমবার সকালে নিম্নমুখী সূচক নিয়ে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২১৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩৪টির এবং অপরিবর্তিত আছে ৮টির দাম। হাতবদল হয়েছে ৩৬০ কোটি টাকার শেয়ার, যা আগের কার্যদিবসের লেনদেনের চেয়ে ১৪১ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছিল ৬৮ পয়েন্ট। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই সূচক বাড়ে। গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ২৩২ পয়েন্ট বা ৪ দশমিক ৬৪ শতাংশ বেড়ে হয়েছে ৫ হাজার ২৩২ পয়েন্ট। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে প্রায় ৩২ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮৬ লাখ টাকার। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর ২৩ নভেম্বর পুঁজিবাজারের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরপর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে পুঁজিবাজারে অস্থিরতা কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.