২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা চারদিন সূচক বাড়ল ডিএসইতে

সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ৬৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 05:42 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিনও সূচক বেড়েছে। লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচকে যোগ হয়েছে ৬৮ পয়েন্ট। আগের দিনের চেয়ে সূচক বেড়ে হয়েছে ৫ হাজার ২৩২ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৭টির, কমেছে ৫৫টির এবং বদলায়নি ১১টির দাম। হাতবদল হয়েছে প্রায় ৫০১ কোটি টাকার শেয়ার যা গতদিনের চেয়ে প্রায় ৮৬ কোটি টাকা বেশি। টানা চারদিন সূচক বাড়ল ঢাকার পুঁজিবাজারে। বুধবার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৭৪ পয়েন্ট। মঙ্গলবার সারাদিন ওঠানামার পর সাধারণ সূচক ৯ পয়েন্ট বাড়ে। এর আগে রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩ পয়েন্ট কমলেও সোমবার তা ৮৩ পয়েন্ট বাড়ে। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে যায়। দরপতনের এই ধারা চলে দুই সপ্তাহ ধরে। এরপর গত সপ্তাহে সাধারণ সূচক বাড়ে ৬৭ দশমিক ৮৮ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫২২ ঘ.