২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বিধিমালা সংশোধনে এসইসির জনমত যাচাই

তিনটি বিধিমালার প্রস্তাবিত সংশোধনীর নিয়ে জনমত জানতে চেয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনটি বিধিমালার প্রস্তাবিত সংশোধনীর নিয়ে জনমত জানতে চেয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। বিধিমালা তিনটি হলো, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা ১৯৯৬, স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা ২০০০ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইস্যু অব ক্যাপিটাল) রুলস ২০০১। এসইসির ওয়েবসাইটে বিধিমালা তিনটির প্রস্তাবিত সংশোধনী দিয়ে জানানো হয়েছে, ৩ জানুয়ারি পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে। এদিকে ১৯৯৬ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালাতেও কিছু পরিবর্তন আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৩৭ ঘ.