ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সায়হাম টেক্সটাইলের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসির মুখপাত্র মো. সাইফুর রহমান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সায়হাম টেক্সটাইল মিলস একটি শেয়ারের বিপরীতে দুইটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এজন্য তারা ৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে।
সায়হামের প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে প্রিমিয়াম ধরা হয়েছে ১৫ টাকা।
১২৩ কোটি টাকা বাজার মূলধনের এ প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের অর্থ দিয়ে একটি নতুন ইউনিট স্থাপন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/জেকে/১৭২৪ ঘ.
bdnews24