ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওঠানামার মধ্য দিয়ে সামান্য বেড়েছে সাধারণ সূচক। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।
মঙ্গলবার লেনদেন শেষে সাধারণ সূচকে যোগ হয়েছে ৯ দশমিক ৪৪ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ১২টির দাম। হাতবদল হয়েছে ৩৩৪ কোটি টাকার শেয়ার।
এর আগে রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩ পয়েন্ট কমলেও সোমবার তা ৮৩ পয়েন্ট বাড়ে।
দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন।
এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে যায়।
দরপতনের এই ধারা চলে দুই সপ্তাহ ধরে। এরপর গত সপ্তাহে সাধারণ সূচক বাড়ে ৬৭ দশমিক ৮৮ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫১৯ ঘ.
bdnews24