২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে ডিএসইতে

ঊর্ধ্বমুখী সূচক নিয়েই সপ্তাহের দ্বিতীয় দিন লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊর্ধ্বমুখী সূচক নিয়েই সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। লেনদেনের পরিমাণও রোববারের তুলনায় বেড়েছে সোয়া ১০০ কোটি টাকা। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয়েছে ৮৩ পয়েন্ট। আগের দিনের তুলনায় সূচক বেড়ে হয়েছে ৫ হাজার ৭৯ পয়েন্ট। এদিন লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১৪ টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম। লেনদেন হয়েছে মোট ৩৪৭ কোটি টাকার শেয়ার। এর আগে বেলা সাড়ে ১১টায় সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বাড়লেও পরে তা কিছুটা নেমে আসে। বেলা ১২টার পর আবার তা বাড়তে শুরু করে। এভাবে ওঠানামার মধ্য দিয়েই এগোতে থাকে বাজার। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে দাঁড়িয়েছিল। সারা দিনে লেনদেন হয়েছিল ২১০ কোটি টাকার শেয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৮৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ২৯০ পয়েন্ট। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৪১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৩১টি; ১১টির দাম অপরিবর্তিত ছিল। ডিএসইতে সোমবার ব্যাংকিং খাতের প্রায় সব প্রতিষ্ঠানের দাম বেড়েছে। ইন্সুরেন্স, আর্থিক প্রতিষ্ঠান ও ওষুধ খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারেরও দর বেড়েছে। বস্ত্রখাতে একটি মাত্র প্রতিষ্ঠানের দর কমেছে। লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইউসিবিএল, সোশ্যাল ইসলামি ব্যাংক লি., ইউনাইটেড এয়ারওয়েজ, ওয়ান ব্যাংক লি., এনবিএল, বেক্সিমকো ফার্মা, উত্তরা ব্যাংক লি. ও সিটি ব্যাংক লি। দর বৃদ্ধির শীর্ষে থাকা কো¤পানির মধ্যে রয়েছে এপেক্স স্পিনিং, রহিম টেক্সটাইল, বিডি ল্যাম্পস, আনলিমা ইয়ার্ন, এপেক্স ফুডস, জুট স্পিনার্স, দেশ গার্মেন্টস, রহিমা ফুড, ট্রাস্ট ব্যাংক ও কোহিনুর কেমিক্যালস। অন্যদিকে দাম কমার তালিকায় শীর্ষে ছিল, রিলায়েন্স ১, মুন্নু সিরামিকস, আইসিবি প্রথম এনআরবি, আরামিট সিমেন্ট, রূপালী ইন্সুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক লি. প্রথম মিউচুয়াল ফান্ড, এমআই সিমেন্ট, প্রগতি লাইফ, বিডি ফাইন্যান্স ও আজিজ পাইপস্। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে যায়। দরপতনের এই ধারা চলে দুই সপ্তাহ ধরে। এরপর গত সপ্তাহে সাধারণ সূচক বাড়ে ৬৭ দশমিক ৮৮ পয়েন্ট। তবে গত ৫ ডিসেম্বর থেকে রোববার পর্যন্ত নয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারে সাধারণ সূচক ২১৬ পয়েন্টের মধ্যে ওঠানামা করেছে। এ বিষয়টি বিবেচনা করে বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত দুই সপ্তাহে দেশের পুঁজিবাজারে অস্থিরতা বেশ খানিকটা কমে এসেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/০৩১৫ ঘ.