২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত দুটি কোম্পানির আরো দুই পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন তালিকাভূক্ত দুটি কোম্পানির আরো দুই পরিচালক। এরা হলেন, এনসিসি ব্যাংকের পরিচালক আবুল বাশার ও কর্নফুলি ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির। এ দুজন পরিচালক পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির প্রায় সোয়া ৫ লাখ শেয়ার কিনবেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এনসিসি ব্যাংকের পরিচালক আবুল বাশার ৪ লাখ ৯৪ হাজার ৮৫৪টি শেয়ার কিনবেন ব্লক মার্কেট থেকে। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার কিনবেন বলে তিনি জানিয়েছেন। কর্ণফুলি ইন্স্যুরেন্সের পরিচালক শারমিন নাসির জানিয়েছেন, ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে কোম্পানিটির ২০ হাজার শেয়ার কিনবেন তিনি। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যুনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবতী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০০৮ ঘ.