২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 05:40 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দামও। বৃহস্পতিবার লেনদেন শুরুর ১০ মিনিটেই ডিএসই সাধারণ সূচক বাড়ে প্রায় ৮০ পয়েন্ট। এরপর সূচকেরও ওঠানামা শুরু হয়। লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে প্রায় ২১৬ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। বুধবার ডিএসই সাধারণ সূচক প্রায় ৯৪ পয়েন্ট কমেছিল। লেনদেন হয় প্রায় ৪২১ কোটি টাকার। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে বিভিন্ন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা পুঁজিবাজার থেকে তাদের কোম্পানির শেয়ার কেনার ঘোষণা দিচ্ছেন। এসব ঘোষণার পর মঙ্গলবার শুরু থেকেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও বুধবার আবার দরপতন হয়। মঙ্গলবার ডিএসইর প্রকাশ করা হালনাগাদ তালিকা অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। এদের মধ্যে ১ হাজার ৯২ জন পরিচালকের শেয়ার ১ শতাংশের কম। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবনতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে আসে। দরপতনের এই ধারা চলে গত দুই সপ্তাহ ধরেই। গত সপ্তাহে সাধারণ সূচক কমেছে ৩০৪ পয়েন্ট বা ৫ দশমিক ৮১ শতাংশ। তার আগের সপ্তাহে পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৭ ঘ.