ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর অনুমোদিত প্রতিনিধিদের ‘অনিচ্ছাকৃত ভুল-ত্র“টি’ নিরূপণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা।
রোববার দুপুর ৩টায় এসইসি’র সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় এসইসির সদস্যবৃন্দসহ সিএসই’র তিন জন ও ডিএসই’র চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজিদ হোসেন সাংবাদিকদের বলেন, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজগুলোর অনুমোদিত প্রতিনিধিরা অনেক সময় ‘অনিচ্ছাকৃতভাবে ভুল-ত্র“টি’ করে থাকে।
“এছাড়া লেনদেন চলাকালীন সময়ে (সকাল ১১টা থেকে বিকেল ৩টা) অনেক সময় সফটঅয়্যার সমস্যাজনিত কারণে ভুল হয়ে যায়।”
এ ধরণের ভুল-ত্র“টি নিরূপণে এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে আলোচনা হয় বলে জানান সাজিদ।
পাশাপাশি বৈঠকে পুঁজিবাজারে কারসাজি রোধে প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/২০৪৭ ঘ.
bdnews24