২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর ২ কোম্পানির শেয়ার কিনবেন সালমান

এসইসির নির্দেশনা জারির পর উদ্যোক্তা পরিচালকদের পক্ষ থেকে শেয়ার কেনার ঘোষণা আসতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসইসির নির্দেশনা জারির পর উদ্যোক্তা পরিচালকদের পক্ষ থেকে শেয়ার কেনার ঘোষণা আসতে শুরু করেছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউক্যালসের উদ্যোক্তা পরিচালক সালমান এফ রহমান কোম্পানি দুটির ১০ লাখ শেয়ার বাজার মূল্যে কেনার কথা জানিয়েছেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, সালমান এফ রহমান প্রতিটি কোম্পানির ৫ লাখ করে মোট ১০ লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কিনবেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় জানানো হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যুনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং যার কাছে কোম্পানির ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উদ্যোক্তা পরিচালকদের কাছে সম্মিলিতভাবে ওই কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১২৩৮ ঘ.