২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের নতুন সভাপতি মারুফ খান

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন আল মারুফ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 10:28 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন আল মারুফ খান। সিএসইর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা সালমান ইস্পাহানি, এম কে এম মহিউদ্দিন ও তারেক কামাল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত সিএমসিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল মারুফ খান বর্তমান পর্ষদে সহ-সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১২ সদস্যের পরিচালনা পর্ষদে ৪ জন পরিচালক নির্বাচন করা হয়। নতুন নির্বাচিত পরিচালকেরা হলেন মির্জা সালমান ইস্পাহানি, এ এস এম নায়েম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও আল মারুফ খান। বৃহস্পতিবার চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ছয়জন প্রাথীর ভেতর থেকে এই চারজনকে নির্বাচিত করেন সদস্যরা। এই নির্বাচনের পরপর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসইউ/১৮৫৫ ঘ.