২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার পরিদর্শনে প্রতিনিধিদল

পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ প্রতিনিধিদল বাজার পরিদর্শনে নেমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 07:41 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দরপতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ প্রতিনিধিদল বাজার পরিদর্শনে নেমেছে। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) একটি প্রতিনিধিদলও বিভিন্ন ব্রোকারেজ হাউজে গিয়ে বাজার পরিদর্শন করছে। যেসব ব্রোকারেজ হাউজ থেকে শেয়ার বিক্রির চাপ বেশি আসছে এমন কয়েকটি ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক সোমবার পরিদর্শনে যায় এসইসি ও ডিএসইর যৌথ দল। এতে বাজারে দরপতন থামে বলে সংশ্লিষ্টরা জানান। সোমবার সকালে শুরুতে ডিএসই সাধারণ সূচক ১৫৬ কমে গেলেও যৌথ পরিদর্শনদল মাঠে নামার পর দিনশেষে ১৬০ পয়েন্ট যোগ হয়। আগের দিনের মতো মঙ্গলবারও বাজার পরিদর্মন করা হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এসইসির মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, ‘এসইসি ও ডিএসইর যৌথ পরিদর্শক দল মাঠে রয়েছে। তাঁরা বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক পরিদর্শন অব্যাহত রেখেছেন। কোনো হাউস থেকে যাতে অস্বাভাবিক বিক্রয় চাপ না আসে সে ব্যাপারে চেষ্টা করছে পরিদর্শন দল।’ সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, ‘আমাদের নিজস্ব টিম বাজারে সক্রিয় রয়েছে। তাঁরা বিভিন্ন হাউজ পরির্দর্শন করছে। গতকালও আমরা এটা করেছি, আজও অব্যাহত রেখেছি।’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/আরবি/এসইউ/১৩৩৯ ঘ.