২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা লাইফের আইপিও রূপালি ইন্সুরেন্সের রাইট অনুমোদন

পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং রুপালি ইন্সুরেন্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং রুপালি ইন্সুরেন্সের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। মঙ্গলবার কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সাংবাদিকদের জানান কমিশন মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের পুঁজিবাজারে এক কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কোম্পানিটির শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১০ টাকা। আইপিও থেকে সংগৃহীত অর্থ দিয়ে পদ্মা লাইফ ঋণ পরিশোধ করবে বলে জানান সাইফুর। এসইসি পুর্ণগঠিত হওয়ার পর এ নিয়ে ৬টি আইপিও অনুমোদন দিল কমিশন। এদিকে রুপালি ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে এসইসি। সাইফুর রহমান জানান, রুপালি ইন্স্যুরেন্স ১ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৮১২টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৯ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারে বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে আরো ১০ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য পড়বে ২০টাকা। এ ছাড়া সভায় প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডের মেয়াদ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান সাইফুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/২০০৫ঘ.