২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও লভ্যাংশ ঘোষণা করেনি মডার্ন ডাইং

গত বছরের ধারাবাহিকতায় এ বছরও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:18 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোব ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের ধারাবাহিকতায় এ বছরও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বস্ত্র খাতের এ কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ জুন ২০১১ সমাপনী বছরের জন্য কোনো লভ্যাংশ প্রস্তাব করেনি। লভ্যাংশ ঘোষণা না করায় বৃহস্পতিবার ১২টা ৫৩ মিনিট পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির একটি শেয়ারও লেনদেন হয়নি। ডিএসই লেনদেন বোর্ডে দেখা যায়, বিক্রেতা ৪৫০ টাকায় দর বসিয়ে রেখেছে, আর ক্রেতা দর বসিয়ে রেখেছে ২৫০ টাকা ২৫ পয়সায়। বুধবার কোম্পানিটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সর্বশেষ লেনদেন হয়েছিল ৪৫০ টাকায়। কোম্পানি জানিয়েছে, জুন ২০১১ সমাপনী বছরে কোম্পানিটি লোকসান করেছে ৮ লাখ ৭০ হাজার টাকা। এর আগে জুন ২০১০ সমাপনী বছরে কোম্পানিটি লোকসান করেছিল ৫ লাখ ৪০ হাজার টাকা। ওই বছরও কোম্পানিটি শেয়াহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মডার্ন ডাইয়িংয়ের পরিশোধিত মূলধন ১ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির বাজার মূলধনের পরিমাণ ৬ কোটি ১৫ লাখ টাকা। 'জেড' ক্যাটাগরির তালিকাভুক্ত এ কোম্পানিটির শেয়ারের দর গত এক বছরে ২৯২ টাকা ২৫ পয়সা থেকে ৫৭৮ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৩১৫ ঘ.