ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) Ñ সপ্তাহের তৃতীয় দিনেও দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে।
মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৭ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২৬ দশমিক ৮২ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৮৫ কোটি ২১ লাখ টাকার। ১১ সেপ্টেম্বরের পর এটিই সর্বনিু লেনদেন। ওইদিন লেনদেন হয়েছিল ২৮৩ কোটি ৭৪ লাখ টাকার।
মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৫৩টির এবং বদলায়নি ১৭টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ৭৫ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ দশমিক ৪৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১২৩টির এবং বদলায়নি ১৫টির।
ডিএসই সাধারণ সূচক রোববার ৮ পয়েন্ট ও সোমবার ১৩৭ দশমিক ৮ পয়েন্ট কমেছিল।
মঙ্গলবার দরপতনের মধ্য দিয়েই লেনদেন শুরু হয় ডিএসইতে। ১১টা ৪০ মিনিটে সাধারণ সূচক ৭৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৬৯০ দশমিক ৫৭ পয়েন্টে।
এরপর সূচক পতন কিছুটা কমলেও সব সময়ই তা গতদিনের সূচকের নীচে ছিল।
নানা উদ্যোগের পর গত সপ্তাহে সূচক ও লেনদেন বাড়ে ডিএসইতে। গত সপ্তাহে সাধারণ সূচক ২৫৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ৪ দশমিক ৫৬ শতাংশ বেড়ে হয় ৫ হাজার ৯১০ দশমিক ২০ পয়েন্ট।
মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিলÑ লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ইএইচএল, সামিট পাওয়ার, প্রামীণফোন, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, পিএলএফএসএল ও সিটি ব্যাংক।
দাম বাড়ার শীর্ষে ছিল- ইএইচএল, তাল্লু স্পিনিং, চিটাগাং ভেজিটেবল, দ্বিতীয় আইসিবি, বিএসসি, তৃতীয় আইসিবি, পঞ্চম আইসিবি, অলিম্পিক, ওরিয়ন ইনফিউশানস ও কোহিনুর কেমিক্যালস।
দাম কমার শীর্ষে ছিলÑ লাফার্জ সুরমা সিমেন্ট, ফার্মা এইডস, জেমিনি সি ফুডস, জুট স্পিনার্স, মুন্নু স্টাফলারস, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল, আইপিডিসি, লিবরা ইনফিউশানস ও আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫৫০ ঘ.
bdnews24