২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৬ কোম্পানির শেয়ার ১০ টাকা হচ্ছে

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরো ৬টি কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত আরো ৬টি কোম্পানি। কোম্পানিগুলো হলোÑ বিএসআরএম স্টিল, ট্রাস্ট ব্যাংক, ডেলটা লাইফ ইন্সুরেন্স, তাল্লু স্পিনিং, বঙ্গজ ও আনোয়ার গ্যালভানাইজিং। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানিগুলো জানিয়েছে, এসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলো তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করবে। এ বিষয়ে অনুমোদনের জন্য অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) ডেকেছে কোম্পানিগুলো। এছাড়া শেয়ারের লট পরিবর্তনেরও দিয়েছে এ ৬টি কোম্পানি। বিএসআরএম ৫০টির শেয়ারের পরিবর্তে ১০০টির লট, ট্রাস্ট ব্যাংক ৫০টির পরিবর্তে ৫০০টির, ডেলটা লাইফ ৫টির পরিবর্তে ৫০টির, তাল্লু স্পিনিং ১০টির পরিবর্তে ১০০টির, বঙ্গজ ৫টির পরিবর্তে ১০০টি এবং আনোয়ার গ্যালভানাইজিং ৫০টির লট পরিবর্তন করে ১০০টির লট করবে। ১ ডিসেম্বরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার জন্য ১৫ সেপ্টেম্বর আদেশ জারি করে এসইসি। এসইসির আদেশ অনুযায়ী, যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৪৮ ঘ.