মে'তে আসছে না গ্যালাক্সি এস ফোর
স্যামসাং গ্যালাক্সি এস ফোর-এর জন্য আরো অপেক্ষাই করতে হচ্ছে স্যামসাং ভক্তদের। মে মাসেই গ্যালাক্সি এস ফোর বাজারে আসতে পারে এমন গুজব শোনা গেলেও স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, এতো দ্রুত বাজারে আসছে না ফোনটি। স্যামসাংয়ের লেবাননভিত্তিক অফিশিয়াল ফেইসবুক পেইজে এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। খবর টেকট্রির।

স্যামসাং লেবাননের অফিশিয়াল ফেইসবুক পেইজে এক ফ্যানের পাঠানো মেসেজের উত্তরে স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মে ২০১৩‘র আগে বাজারে আসবে না গ্যালাক্সি এস ফোর। এস ফোরের বাজারে ছাড়ার তারিখ এখনও ঠিক করা হয়নি। আর নির্দিষ্ট কোনো দিন ঠিক করা হলেই তার মানে এই নয় যে ওই দিনই লেবাননের বাজারে আসবে এস ফোর। লেবাননের আগেই অন্য দেশগুলোর বাজারে চলে আসতে পারে এস ফোর।’
এদিকে রয়টার্স জানিয়েছে, গ্যালাক্সি এস ফোরে আনব্রেকেবল বা অভঙ্গুর স্ক্রিন থাকবে এমন গুজব শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। তবে এস ফোরের স্ক্রিন কখনো ভাংবে না, এটা বাড়াবাড়ি শোনালেও স্মার্টফোনটিতে কর্নিংয়ের বানানো গরিলা গ্লাসের আরো শক্তিশালী একটি ভার্সন থাকার সম্ভাবনাই বেশি। আর কোয়াড-কোর সিপিইউ এবং ১০৮০ পিক্সেলের অ্যাকটিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং-ডায়োড বা এএমওএলইডি স্ক্রিনের উপস্থিতি অনেকটাই নিশ্চিত।