শাস্তিতে 'বিন লাদেন' সিল টিম
‘মেড্ল অফ অনার: ওয়ারফাইটার’ ভিডিও গেইম তৈরির জন্য গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগে শাস্তির মুখোমুখি হলো মার্কিন নেভি সিল টিম সিক্স। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে ‘বিন লাদেন’ অভিযানে অংশ নিয়েছিলো মার্কিন স্পেশাল ফোর্স সৈনিকদের এই দলটি। খবর বিবিসির।

নেভি সিলের মিশনগুলো সাধারনত টপ সিক্রেট হয়ে থাকে। পারতপক্ষে জনসম্মুক্ষে না আসার বিধান অবলম্বন করে নেভি সিল সৈনিকরা। মিশন সম্পর্ক তথ্য সংরক্ষণেও থাকে যথেষ্ট কড়াকড়ি।
ইলেকট্রনিক আর্টসের তৈরি ‘মেড্ল অফ অনার: ওয়ারফাইটার’ গেইমটিতে বিন লাদেন মিশন তুলে ধরা না হলেও নেভি সিল কমান্ডোদের কাছ থেকে পাওয়া একাধিক মিশনের গোপন তথ্যের ব্যবহার করা হয়েছে।
নেভি সিল কমান্ডোদের সাত সদস্যের ওপর কমান্ড গিয়ারের অপব্যবহার এবং গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। ৭ কমান্ডোর মধ্যে রয়েছে ২ জন সিনিয়র চিফ স্পেশাল অপারেটর এবং ৫ জন চিফ স্পেশাল অপারেটর।
শাস্তি হিসেবে ভর্ৎসনার পাশাপাশি কমান্ডোদের দু’মাস বেতনের অর্ধেক কেটে নেবে কর্তৃপক্ষ।