ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিষ্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগেই গাণিতিক ধ্র"বক হিসেবে স্থান করে নিয়েছিল 'পাই'। কিন্তু এই 'পাই' এর চেয়েও মোক্ষম ও সুবিধাজনক 'টাউ' নামের নতুন এক ধ্র"বকের পক্ষে প্রচার শুরু করেছেন একদল গণিতবিদ। এর সমর্থনে ২৮ জুন 'টাউ' দিবস হিসেবে পালন করছেন তারা।
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সব সময়ই সমান। একটি ছোট মার্বেলের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলে যে মান পাওয়া যায়, সূর্যের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলেও মান হবে সেই একই, ৩.১৪। পরিধি ও ব্যাসের এই অনুপাতটিকে গ্রিক হরফ পাই (∏) দিয়ে প্রকাশ করা হয় গণিতশাস্ত্রে। গাণিতিক বিশ্লেষণের ক্ষেত্রে 'পাই' ব্যবহার করা হয় একটি ধ্র"ব সংখ্যা হিসেবে।
'টাউ' এর সমর্থকরা বলছেন, তাদের এই নতুন ধ্র"বকের মান 'পাই' এর দ্বিগুণ, ৬.২৮। আর এ কারণেই ২৮ জুনকে 'টাউ দিবস' হিসেবে পালন করছেন তারা।
তাত্ত্বিক পদার্থবিদ মাইকেল হার্টল বিবিসিকে বলেন, "পাইকে ভুল বলার অর্থ এই নয় যে এর সংজ্ঞায় খুঁত আছে। বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতই হলো পাই। তবে ব্যাসের চেয়ে বৃত্তের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক আরো বেশি নিবিড়।"
তার যুক্তি, বৃত্তের ধ্র"বককে পরিধি ও ব্যাসের অনুপাত দিয়ে সংজ্ঞায়িত করার সময় আসলে পরিধিকে ব্যাসার্ধের দ্বিগুণ দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে সরাসরি ব্যাসার্ধ দিয়ে কেন এই হিসাব করা হবে না?
মাইকেল হার্টল বলেন, "বৃত্তকে ডিগ্রি দিয়ে সংজ্ঞায়িত করার পরিবর্তে ব্যাস দিয়ে পরিমাপের ফলে অসামঞ্জস্য তৈরি হয়।"
তার মতে, কোণ পরিমাপের ক্ষেত্রে এখনো মানুষ ডিগ্রি ব্যবহার করছে, কারণ রেডিয়ানে পাই এর সম্পৃক্ততার কারণে এটি তাদের কাছে জটিল মনে হয়।
ইউনিভার্সিটি অব উটাহর শিক্ষক বব প্যালাইস ২০০১ সালে এক প্রবন্ধে প্রথমবারের মতো দাবি করেন, গণিতে 'পাই' যেভাবে ব্যবহার করা হচ্ছে-তা ভুল। তার এই মতকে সমর্থন দিয়ে ধ্র"বক হিসেবে 'টাউ' ব্যবহারের প্রস্তাব করেন মাইকেল হার্টল।
লিডস ইউনিভার্সিটির গণিতবিদ কেভিন হাউস্টন বলেন, এ পর্যন্ত তিনি যা কিছু শুনেছেন, তার মধ্যে টাউ-এর ধারণাটি সবচে অদ্ভুত। তবে পাই নিয়ে এই বিতর্ক খুবই 'অর্থবহ' বলে মনে করেন তিনি।
"মানুষ এখনো এতে (পাই) পরিবর্তন আনেনি- বিষয়টি অবাক করার মতো। গণিতে যা কিছু 'পাই' ব্যবহার করে করা সম্ভব, এর সবকিছুই 'টাউ' দিয়েও সম্ভব। প্রায়োগিক ক্ষেত্রে 'টাউ'-এরই জয় হবে। এটাই স্বাভাবিক।"
'টাউ' দিবস
সাধারণত, তারিখ লেখার ক্ষেত্রে প্রথমে দিন এবং এরপর মাস লেখা হয়। 'পাই' এর মান ৩.১৪ বলে প্রতি বছর ১৪ মার্চ 'পাই দিবস' হিসেবে পালিত হয়ে আসছে বিশ্বজুড়ে।
একই ভাবে 'টাউ' এর মান ধরা হয়েছে 'পাই' এর দ্বিগুণ, অর্থাৎ ৬.২৮। এর কারণেই বছরের ষষ্ঠ মাসের, অর্থাৎ জুনের ২৮ তারিখকে বেছে নেওয়া হয়েছে 'টাউ দিবস' হিসেবে।
বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৮৪২ ঘ.
bdnews24