ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন টাওয়ার ও বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনে বিদ্যালয়, বাসা-বাড়ি ও হাসপাতাল থেকে নির্দিষ্ট দূরত্ব ও নির্দিষ্ট উচ্চতা মানার দাবি জানিয়েছে একটি সংগঠন।
শিশু-কিশোরদের সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের মতে, মোবাইল ফোনের টাওয়ার বা বিদ্যুৎ সঞ্চালন লাইনের চারশ মিটারের মধ্যে বসবাসরত শিশুদের মস্তিষ্ক এবং শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রের কারণে।
খেলাঘর আয়োজিত 'শিশুর ওপর বিদ্যুৎ চৌম্বকীয় দূষণের প্রভাব' শীর্ষক এ সভায় শনিবার এ মত প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী।
ল্যানসেট, নিউ সায়েন্টিস্ট, ইন্টারন্যাশনাল মেডিসিন জার্নালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সাময়িকী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে মূল প্রবন্ধটি লিখেছেন তিনি।
মূল প্রবন্ধের ওপর আলোচনাকারী সভায় উপস্থিত চিকিৎসকরা খেলাঘরের দাবির সঙ্গে একমত পোষণ করেন।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওই আলোচনা সভায় আরো বক্তব্য দেন- হলিফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগের প্রধান ডা. রওশন আরা বেগম, ইব্রাহিম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ, জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনের মহাসচিব ডা. নিতাই কান্তি দাস, খেলাঘর শিশুস্বাস্থ্য সেলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, সদস্য ডা. তামান্না বাহার তমা, ডা. এম এ মতিন, ডা. বিলকিস বেগম চৌধুরী প্রমুখ।
শিশুর
bdnews24