১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে রায়হান-রাজিব

জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই কমিটি গঠিত হয়।

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে রায়হান-রাজিব

(বা থেকে) কে এম রায়হান কবীর এবং রাজিব হোসেন রাজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 12:12 AM

Updated : 12 Oct 2026, 12:12 AM

শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি কে এম রায়হান কবীর সভাপতি এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন সাধারণ সম্পাদক হয়েছেন।

রোববার রাতে জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সর্বসম্মতিক্রমে ও নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।

কমিটিতে নয়া দিগন্তের বোরহান উদ্দিন রাব্বানী জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন। এ ছাড়া সহসভাপতি হয়েছেন বিটিভির মফিজুর রহমান রিপন, মাছরাঙার কবিরুজ্জামান, যুগান্তর ডামুড্যা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরটিভির আসাদ গাজী ও সাংবাদিক মো. রতন মাহমুদ।

গ্রিন টিভির নাজমুল হুদা শামীম কোষাধ্যক্ষ, প্রতিদিনের বাংলাদেশের নুরুজ্জামান শেখ সাংগঠনিক সম্পাদক, ফারুক আহমেদ সহসাংগঠনিক সম্পাদক, মাই টিভির সজিব সিকদার ক্রীড়া বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান খোকন দপ্তর সম্পাদক, ইব্রাহিম মোল্লা সহদপ্তর সম্পাদক, এশিয়ান টিভির কাজী নাসির ধর্ম ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক, জাকির হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, সোলাইমান রানা সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন।

কার্যনির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গাজী টিভির মানিক মোল্লা, দৈনিক দেশকালের মো. রকি, বাংলাদেশ সমাচারের জিয়াউল হক টিটু, আগামীর সময়ের মো. শাওন বেপারী, দূরবীনের আছিফুর রহমান, মো. সোহেল ও হাচান আলী।