জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সকল ইউপি নির্বাচন সম্পন্ন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
“এই নির্বাচনের কোনো কলঙ্ক বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাড়ে নেবেন না।”
২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “এই নির্বাচনের কোনো কলঙ্ক বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘাড়ে নেবেন না। এই কারণে আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, দল নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।”
বিস্তারিত আসছে …
