নড়াইলে প্রাইভেট কারে ‘ছাগল চুরি’, আটক ২
আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট কার করে ছাগল নিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার মাকড়াইলে বুধবার এ ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার ওসি মো.নাসির উদ্দিন।
আটক দুজন হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী ভুইঁয়া (২৫) এবং লোহাগড়ার পার-মল্লিকপুর গ্রামের সলেমান শেখের ছেলে হেলাল শেখ (২৭)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মাকড়াইল মোল্লা পাড়ার মো. মিলন নামে এক ব্যক্তির ছাগল নিয়ে ২/৩ জন প্রাইভেট কার করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে আটকাতে গেলে চালক দ্রুত গাড়ি চালিয়ে দেয়।
“তাদের তাড়া করে মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়ি আটকায় স্থানীয়রা। ঘটনা বেগতিক দেখে গাড়ি রেখে চালক আল-আমিন পালিয়ে যান।”
পরে তারা দুজনকে আটকে রেখে পুলিশকে জানায়; পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় প্রাইভেট কারটি জব্দ করা হয়; আটকদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে ওসি নাসির জানান।
