২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দফা দাবি আদায়ে জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুঁশিয়ারি

দাবি আদায়ে ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুমকি।

৩ দফা দাবি আদায়ে জ্বালানি তেল পরিবহণ বন্ধের হুঁশিয়ারি

খুলনার খালিশপুরে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 05:19 PM

Updated : 09 Jul 2023, 05:39 PM

তিন দফা দাবি আদায়ে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার দুপুরে খুলনার খালিশপুরে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ভবনে সংবাদ সম্মেলনে তিনি দফা দাবি উত্থাপন করেন সংগঠনটির নেতারা।

দাবিগুলো হলো- জ্বালানি তেল পরিবহণকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রয়ের ওপর প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ এবং জ্বালালি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্টের প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

দাবি আদায়ে ১ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেন।

সংগঠনটির খুলনা বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি এম মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মিরাউল ইসলাম, বাংলাদেশ জ্বালালি তেল পরিবেশক সমিতি খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস উপস্থিত ছিলেন।