২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সহবাসে অসম্মতি’, ওড়না পেচিয়ে স্ত্রীকে খুন

ওসি হুমায়ুন কবির বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা ‘স্বীকার করেছেন’ আহসান উল্লাহ।

‘সহবাসে অসম্মতি’, ওড়না পেচিয়ে স্ত্রীকে খুন

সিরাজগঞ্জ থানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2022, 01:39 PM

Updated : 06 Oct 2022, 07:42 PM

সিরাজগঞ্জ সদরে গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ওসি হুমায়ুন কবির বলছেন, স্ত্রী ‘সহবাসে রাজি না হওয়ায়’ তাকে হত্যার কথা ‘স্বীকার করেছেন’ ৩০ বছর বয়সী আহসান উল্লাহ।

বুধবার রাত ৩টার দিকে সদর উপজেলার চণ্ডিদাসগাতি গ্রামে ওই হত্যাকাণ্ডের পরে স্থানীয়রা আহসানকে আটক করে পুলিশে সোর্পদ করে।

আহসান উল্লাহ উপজেলার চণ্ডিগাতি গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তার নিহত স্ত্রীর বয়স ২৫। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহসান বুধবার রাতে সহবাস করতে চাইলে তার স্ত্রী সম্মতি দেননি। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকে হত্যা করেন তিনি।”

খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পাশাপাশি আহসান উল্লাহকে আটক করে থানায় নেওয়া হয়।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।