২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুলিশ পরিচয়ে `অপহরণ-ধর্ষণ', যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার রাকিব শেখ পুলিশের একটি নকল আইডি কার্ড তৈরি করে সেটি দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে  অপরহরণ করেন বলে পুলিশের ভাষ্য।

ফরিদপুর প্রতিনিধি

Published : 24 Oct 2022, 05:48 PM

Updated : 24 Oct 2022, 06:19 PM

ফরিদপুরের মধুখালী উপজেলায় পুলিশ পরিচয়ে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার বাগাটবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফরিদপুরের এএসপি (মধুখালী সার্কেল) সুমন কর জানান।

আটক আলী হোসেন ওরফে রাকিব শেখ (২৭) মধুখালী উপজেলার দক্ষিণ নওপাড়া এলাকার বাসিন্দা।

সুমন কর বলেন, “রাকিব শেখ পুলিশের একটি নকল আইডি কার্ড তৈরি করে সেটি দেখিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে  অপরহরণ করেন। পরে মধুখালীর একটি ভাড়া বাড়িতে রেখে জোর করে তাকে উপর্যুপরি ধর্ষণ করেন।

“এ বিষয়ে মধুখালী থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর স্বজনরা।”

পরে অভিযান চালিয়ে রাকিব শেখকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।