কুড়িগ্রামের ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, দল থেকে সাময়িক বহিষ্কার
“কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
আফজাল হোসেন উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম বলেন, রোববার দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় ৭৪টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাতেই উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা ও সদস্য সচিব হায়দার আলী মিঞার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আফজাল হোসেনকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের বিষয়টি সংগঠনের নজরে এসেছে। উক্ত ঘটনা সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুতর অপরাধ হওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।
উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, “আফজাল হোসেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সব সংগঠনের কার্যক্রম থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
“কোনো নেতাকর্মী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি রেজাউল করিম বলেন, গ্রেপ্তার আফজাল হোসেনের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গেয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম বলেন, রোববার দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় ৭৪টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রাতেই উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা ও সদস্য সচিব হায়দার আলী মিঞার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আফজাল হোসেনকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়।
বিস্তারিত আসছে …
