২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার এ ঘর নিও না পদ্মা

মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি ও সরদারকান্দি গ্রামের ৩০০ পরিবারের প্রায় আড়াইশ ঘর চলে গেছে পদ্মার গর্ভে। গত দেড় মাস ধরে এই দুই গ্রামে চলছে নদী ভাঙ্গন । ভিটে-মাটি হারিয়ে খোলা আকাশের নিচে বা অন্য গ্রামে স্বজনদের আশ্রয়ে দিন কাটছে বাসিন্দাদের।

মাহমুদ জামান অভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 10:34 AM

Updated : 16 Sep 2022, 11:14 AM

Image

পদ্মার ভাঙ্গনে গত দেড় মাস ধরে একটু একটু করে হারিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি ও সরদারকান্দি গ্রাম। স্থানীয়রা বলছেন, গত দশ দিন ধরে বেড়ে গেছে ভাঙ্গনের মাত্রা।

Image

মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি গ্রামের অধিকাংশ বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী। এ গ্রামের আড়াইশ পরিবার গত দেড় মাসে নদী ভাঙ্গনে হারিয়েছেন তাদের ঠিকানা।

Image

মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি গ্রামের এই জায়গায় দুই দিন আগেও একটি শিব মন্দির ছিল। রাতে ভাটার সময় স্রোতের টানে সেই মন্দির গেছে পদ্মায় মিশে। থাকার মধ্যে আছে শুধু মন্দিরের তুলসি মঞ্চ।

Image

দেড় মস ধরে ভাঙছে পদ্মার তীর। মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি ও সরদারকান্দি গ্রামের মানুষ রাতে জেগে পাহারা দেন জীবন আর সহায় সম্বল বাঁচানোর আশায়।

Image

শম্ভু হালদারকান্দি গ্রামের নিতাই মাঝি সন্ধ্যার আগে বসে আছেন পদ্মার ভাঙ্গনে হারিয়ে যাওয়া শিব মন্দিরের শেষ চিহ্নের পাশে। বেশিরভাগ দিন আগে সন্ধ্যার সময়টা তার কাটত এই মন্দিরে পূজো দিয়ে।

Image

নদী সব ভেঙে নেওয়ার আগে সরদারকান্দি গ্রামের যে যেভাবে পেরেছে, সরিয়ে নিয়েছে তাদের শেষ সম্বল। ঘরের পাশের গাছগুলো কোনোভাবে কেটে নিয়েছে কেউ, নাহলে সেগুলোও চলে যেত নদীর গ্রাসে।   

Image

যেখানে ঘর ছিল, সেখানে এখন প্রমত্তা পদ্মা। মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের ভাঙ্গন কবলিত সরদারকান্দি গ্রামের এক মা আর তার মেয়ে যেন সেই ঘরের পানে তাকিয়ে। 

Image

পদ্মা আগে ছিল আরও দূরে, শম্ভু হালদারকান্দি গ্রামের এখানে ছিল একটি ঘর। সেই ঘর টেনে নিয়েছে নদী, পড়ে আছে ভিটার শেষ চিহ্ন।

Image

যুগমায়া রানী শম্ভু হালদারকান্দি গ্রামের বাসিন্দা, মানে এ গ্রামেই ছিল তার ঘর। সেই বাড়ি ছিল ছেলে-মেয়ে, নাতি-নাতনি মিলে পরিবারের ২২ সদস্যের আশ্রয়। সাত দিন আগে নদী ভাঙ্গনে সেই আশ্রয় হারানো যুগমায়ার সম্বল এখন শুধু অশ্রু।

Image

মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের দুটি গ্রাম দেড় মাস ধরে ভাঙছে। সরদারকান্দি গ্রামে পদ্মার তীরে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।