২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ময়মনসিংহ পথে দুই ঘণ্টা পর ট্রেন চালু

ঝড়ো বাতাসে রেলপথের উপর একটি গাছ পড়ে গেলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 11:43 AM

Updated : 29 Sep 2022, 11:48 AM

ঝড়ো বাতাসে রেললাইনের উপর গাছ পড়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ত্রিশাল উপজেলার আহম্মদ বাড়ি এলাকায় রেললাইন থেকে গাছটি সরিয়ে নিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল আবার ‍শুরু হয় বলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পরিদর্শক মো. মহিউদ্দিন জানান।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ওই রেলপথে ঝড়ো বাতাসে একটি গাছ পড়ে গেলে ঢাকার সঙ্গে-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া সকালে ফাতেমানগরে আটকে পড়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং আউলিয়ানগর স্টেশনে আটকে পড়া দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন গন্তব্যে ছেড়ে গেছে বলে জানান মহিউদ্দিন।