১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

তদন্ত কমিটিতে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2023, 11:02 PM

Updated : 06 Aug 2023, 11:02 PM

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সাত সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে এক চিঠিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমান।

তদন্ত কমিটিতে দ্রুত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুজ্জামান ভূইয়া এবং সদস্য সচিব প্রক্টর ড. কামরুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন,  বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী খান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মো. রাজিব হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম এস্কেন্দার আলী এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া।

গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টিতে ভিজে গোসল করতে যাওয়ার সময় পা পিছলে লেকের পানিতে পড়ে যান পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া। তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন একই বিভাগের বন্ধু তাসপিয়া জাহান রিতু।

তবে তাদের দুজনেই পানিতে ডুবে মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, লেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনেরও দাবি ওঠে।

এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের কমিটি গঠন করে।

এর আগে বৃহস্পতিবার দুই শিক্ষার্থীর স্মরণে ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য ড. এ কিউ.এম মাহবুব।

আরও পড়ুন:

পুরানো খবর:

গোপালগঞ্জে লেকে ডুবে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যু

পুরানো খবর:

দুই শিক্ষার্থীর স্মরণে স্মৃতিস্তম্ভ বানাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়