বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর স্মরণে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
Published : 03 Aug 2023, 11:59 PM
লেকের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিক্ষার্থীর স্মরণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বলে জানিয়েছেন জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম।
এ সময় দুই শিক্ষার্থীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার লেকের পানিতে ডুবে মারা যান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া ও তাসপিয়া জাহান রিতু।
আরও পড়ুন: