১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাইকে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

আজমিন মিয়া তার স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন।

বাইকে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, বাবা-মেয়ে আহত

ফরিদপুরের নগরকান্দা থানা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2024, 11:33 PM

Updated : 16 Apr 2024, 11:33 PM

ঢাকা-খুলনা মহাসড়কে এবার মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা ও ছেলে মারা গেছেন। আহত হয়েছেন বাবা ও মেয়ে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বড় কুমারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান।

এই মহাসড়কের ফরিদপুরের কানাইপুরে মঙ্গলবার সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাস ও পিকআপের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। 

সন্ধ্যায় নিহত সুমাইয়া আক্তার (৩৫) ও তার ৮ মাস বয়সী শিশুপুত্র মোহাম্মদ মীর যশোরের লাউনিয়ার সিদ্ধিরপাশা গ্রামের আজমিন মিয়ার (৪৫) স্ত্রী ও সন্তান। 

দুর্ঘটনায় আজমিন ও মেয়ে ফাতেমা আক্তারও (২) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, আজমিন মিয়া তার স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। পথে বড় কুমারদিয়া এলাকায় পৌঁছালে পৌঁছালে পেছন দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং লাশ দুটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খাইরুল আনাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।