২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে রাজমিস্ত্রি ছুরিকাঘাতে খুন

স্থানীয় এক যুবকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করা হয় বলে জানায় পুলিশ।

বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে রাজমিস্ত্রি ছুরিকাঘাতে খুন

প্রতীকি ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 06:15 PM

Updated : 08 Jul 2023, 06:22 PM

বগুড়া সদরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক রাজমিস্ত্রিকে হত্যা করেছে এক হামলাকারী। 

শনিবার দুপুরে শহরের চকলোকমান দোতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির ওসি মো. আলী আশরাফ জানান। 

নিহত ৪০ বছর বয়সি জসিম ওই এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি আশরাফ জানান, শুক্রবার ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় এক যুবকের সঙ্গে জসিমের ঝগড়া হয়। এ ঘটনার জেরে দুপুরে জসিমের সঙ্গে ওই যুবকের ফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানান তিনি।