১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কয়েকজন হামলাকারী খায়রুল আলম জেমকে কুপিয়ে জখম করে; জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

প্রতীক ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 10:30 PM

Updated : 19 Apr 2023, 10:30 PM

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন হামলাকারী।  

বুধবার সন্ধ্যায় জেলা শহরের উদয়ন মোড়ে এ হামলা হয় বলে সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান। 

নিহত খায়রুল আলম জেম (৫০) জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। তিনি শিবগঞ্জ পৌর এলাকার মর্দনা গ্রামের মাইনুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শহরের উদয়ন মোড় এলাকায় বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী খায়রুল আলম জেমকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা খাতুন বলেন, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক খায়রুল আলম জেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন স্থানে  ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। রক্তের ঘাটতি দেখার সঙ্গে সঙ্গে তার শরীরে রক্তও দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।