২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে আলু ও কাঁচা মরিচের আড়তে অভিযান, জরিমানা

অধিক দাম, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা করা হয়।

ফরিদপুরে আলু ও কাঁচা মরিচের আড়তে অভিযান, জরিমানা

ফরিদপুরে আলু ও কাঁচা মরিচের আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 08:59 PM

Updated : 11 Jul 2023, 08:59 PM

ফরিদপুরে দুটি কাঁচা বাজারের আলু ও কাঁচা মরিচের আড়তে অভিযান চালিয়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের হাজী শরীয়তুল্লাহ বাজার ও কানাইপুর বাজারে এ জরিমানা করা হয় বলে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান।

তিনি বলেন, “অভিযান চলাকালে কানাইপুর বাজারের মেসার্স আয়শা জলিল ট্রেডার্সকে দুই হাজার এবং হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স মানিক ট্রেডার্সকে দুই হাজার এবং মেসার্স পরিতোষ স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।”

সোহেল শেখ আরও বলেন, “আলু ও কাঁচা মরিচের অধিক দাম রাখা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়।”

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।