Published : 15 Apr 2023, 04:18 PM
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পদে হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইসরাইল হোসেন বাবু নির্বাচিত হয়েছেন।
শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও দৈনিক সিরাজগঞ্জ বার্তার সম্পাদক আব্দুল হামিদ খান হীরা।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শহিদুল ইসলাম ফিলিপস, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক গাজী এস এইচ ফিরোজী, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত রহমান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক গাজী মান্না রায়হান, কার্যকরী সদস্য এস এম তফিজ উদ্দিন, ইসমাইল হোসেন ও সেলিম রেজা।
আব্দুল হামিদ খান হীরা জানান, সম্প্রতি কিছু ঘটনার কারণে সিরাজগঞ্জ প্রেস ক্লাব নিয়ে সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিশেষ সাধারণ সভার আহ্বান করা হয়।
“সভায় সকলের সম্মতিতে জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল কুদ্দুস, আব্দুল হামিদ খান হীরা ও মাহমুদুল কবির মিঠুকে নিয়ে বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়।”
পরে বিষয় নির্বাচনী কমিটি তাৎক্ষণিক বৈঠক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিকে উপস্থিত সদস্যরা সমর্থন দেন বলে আব্দুল হামিদ খান জানান।