১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে আলুর দামে কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা

আলু বোঝাই পিকআপ জব্দের পরে চালককে অনুসরণ করে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে অভিযান চালানো হয়।

ফরিদপুরে আলুর দামে কারসাজি, ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ী রাস্তার মোড়ে হিমাগার ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে অভিযানে পরিচালনা করে ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2023, 12:34 PM

Updated : 13 Dec 2023, 12:34 PM

ফরিদপুরে আলুর দাম বৃদ্ধির কারসাজি রোধে হিমাগার ও আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকালে শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে হিমাগার ও হাজী শরিয়াতুল্লাহ বাজারে এ অভিযানে পরিচালনা করা হয় বলে ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান।

তিনি বলেন, হিমাগারে আলু মজুদের পরিমাণসহ ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ও রসিদ যাচাই-বাছাই করা হয়। এ সময় আলু বোঝাই একটি পিকআপ চালকের কাছে কোনো রসিদ না থাকায় সেটি জব্দ করা হয়।

পরে চালককে অনুসরণ করে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজারে অভিযান চালানো হয়। এ সময় রসিদ বিহীন আলু ক্রয় করায় দয়াল ভাণ্ডারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আলুর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

অভিযানে ফরিদপুর কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সাহাদাত হোসেন, জেলা পুলিশের একটি দল ও বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]