১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের উপর হামলা: ৯৮ জনের নামে মামলা

একদিন আগে মাদক মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 12:15 AM

Updated : 21 Nov 2023, 07:13 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বিজয়নগর থানার এসআই সেলিম আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি মো. রাজু আহম্মেদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে মাদক মামলায় পরোয়ানাভুক্ত আসামি আরিফ ভূঁইয়াকে (৩০) গ্রেপ্তার করতে গেলে হামলার শিকার হয় পুলিশ। এতে ১০ পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের গুলিতে আরিফের বাবা আইয়ূব নূর (৫৫) নিহত হন।

আরিফের নামে মাদক সংক্রান্ত পাঁচটি মামলা এবং তার বাবার নামে একই অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন:

পুরানো খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের গুলি, নিহত এক