২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার ঢলে ভাসছে উত্তরের নিম্নাঞ্চল

উজানের ঢল এবং টানা বৃষ্টিতে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম। প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রবল বেগে পানি ঢুকছে উজান থেকে। এর ধাক্কা এসে লেগেছে তিস্তার অববাহিকার ভাটিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

Published : 05 Oct 2023, 10:39 PM

Updated : 06 Oct 2023, 03:47 PM

Image

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তার উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় গবাদিপশু নিয়ে মানুষজন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

Image

রংপুরে তিস্তার উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লোকজন বাড়িঘর ছেড়ে পাশের উঁচু রাস্তায় ও বেড়িবাঁধে এসে আশ্রয় নেওয়া শুরু করেন।

Image

রংপুরে তিস্তার উজানের ঢলে বিভিন্ন শাখা নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন।

Image

উজান থেকে নেমে আসা ঢল শুরু পরই কুড়িগ্রামের প্রশাসন নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।

Image

উজান থেকে নেমে আসা ঢল শুরু পরই কুড়িগ্রামের ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Image

বৃহস্পতিবার বিকালে নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকার পানির অবস্থা।

Image

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীর পানিতে পূর্ব ছতনাই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে রাস্তাঘাট ডুবে গেছে।