২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধি দলের গাজীপুরের ভোটকেন্দ্র পরিদর্শন

কেন্দ্র পরিদর্শনের পর কোনো প্রতিনিধি দলের সদস্যই কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিনিধি দলের গাজীপুরের ভোটকেন্দ্র পরিদর্শন

গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 03:39 PM

Updated : 07 Jan 2024, 03:43 PM

গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের  প্রতিনিধি দল।

রোববার দুপুরে গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ পরিদর্শন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

এ সময় তারা দুই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন।

তবে এ প্রতিনিধি দলে কারা ছিলেন তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি।

Image

গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ওয়াহিদুল আবরার বলেন, “নির্বাচন সম্পর্কে ওভারঅল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।”

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-২ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ১৫ মিনিটের মতো আমার এখানে ছিলেন। এসময় তাঁরা ভোট প্রদান প্রক্রিয়া দেখেন এবং ভোট নিয়ে নানা বিষয়ে জানতে চান।

Image

গাজীপুরের টঙ্গীএলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন ভারতের প্রতিনিধি দল।

“নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করেছে কিনা, এসব বিষয়ে জানতে চান। তাদের ভোটকেন্দ্রের সামগ্রিক বিষয়ে অবহিত করা হয়। তারা কেন্দ্রের পরিবেশ দেখে কোনো মন্তব্য করেননি।”

এদিকে ভারতের প্রতিনিধি দলও গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

রোববার দুপুর ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুলের প্রতিটি ভোট কক্ষের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন তারা। পরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

Image

গাজীপুরের টঙ্গীএলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন ভারতের প্রতিনিধি দল।

দুপুর ২টার দিকে এ প্রতিনিধি দলের সদস্যরা টঙ্গী কলেজ গেইট এলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তবে তারাও ভোটের বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ।