২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আবুল খায়ের স্টিল কারখানা পরিদর্শনে জার্মান প্রতিনিধি দল

আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন কারখানায় তাদের স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 11:25 PM

Updated : 27 Oct 2026, 11:25 PM

আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় ভাইস মিনিস্টার ও স্টেট সেক্রেটারি বারবেল কোফলারের নেতৃত্বে প্রতিনিধি দল।

মঙ্গলবার আবুল খায়ের স্টিল কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতিনিধিদলটি সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত কারখানাটি পরিদর্শন করে। বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত রুডিগা লৎস ছিলেন এ দলে।

কারখানায় তাদের স্বাগত জানান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান মোমিন।

এসময় জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড বাংলাদেশ, জার্মান উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ ও বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।