কুড়িগ্রামে শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
তবে ওই নারী কী কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি পুলিশ।
কুড়িগ্রামে এক শিক্ষা কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান।
৪২ বছর বয়সী নিহত ওই নারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি শাহরিয়ার জানান, মঙ্গলবার বিকালে তাদের ছেলে স্কুল থেকে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে দীর্ঘ সময় ডাকাডাকির পরও তার মায়ের কোনো সারা পায়নি। বিষয়টি সে প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা মিস্ত্রি ডেকে দরজার লক ভেঙে ওই নারীকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তবে ওই নারী কী কারণে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি পুলিশ।
