যশোরে অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ আরোহী নিহত
যশোর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
যশোর সদর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার চাঁচড়া ইউনিয়নের কৃষ্ণবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর রেলওয়ে পুলিশের উপ-সহকারী পরিদর্শক মামুন।
নিহত দুইজনের বয়স ৪৫ বছরের ঊর্ধ্বে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মামুন বলেন, দুপুর ২টার দিকে যশোর স্টেশন থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী একটি ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকসহ দুইজন আরোহী মারা যান।
খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।
