খুলনায় জুট মিলে অগ্নিকাণ্ড
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনার ফুলতলার আইয়ান জুট মিলে অগ্নিকাণ্ড হয়েছে।
উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় অবস্থিত এ জুটমিলে শুক্রবার রাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের এডি ফারুক হোসেন শিকদার জানান, তারা খবর পেয়ে রাত ৯টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
“তবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানতে পারি নাই।”
মিলটির মালিক ফেরদৌস ভুঁইয়া বলেন, শুক্রবার রাতে হঠাৎ করে তার জুট মিলের তিন নম্বর গোডাউনে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে মিলের শ্রমিক-কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
