১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ‘পাচারকারী’ আটক

“এর আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।“

কক্সবাজারে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ ‘পাচারকারী’ আটক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 05:21 PM

Updated : 10 Dec 2022, 05:21 PM

কক্সবাজারের উখিয়া উপজেলায় অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ আইসসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, শনিবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্তে এ অভিযান চালানো হয়।

তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় জানায়নি বিজিবি।

বিজিবি কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক ২-৩ জন লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় মাদক পাচারকারীরা মিয়ানমেোরর দিকে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।

“এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি বস্তায় ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ১০ কোটি ৬৬ লাখ টাকা।“

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।